দি বার্তা ডেস্ক ফ্রাঙ্কফুর্ট: শহীদ জিয়াউর রহমানের আদর্শে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে পালিত হলো শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী।
বিএনপির ফরেন অ্যাফেয়ারস অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জার্মানি বিএনপির সিনিয়র নেতা মাসুদ রেজার উপস্থাপনায় আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব তার ওপর অর্পিত হলে তিনি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করে বিশ্বে দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির প্রবর্তন করেছেন তিনি।
উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে আরো বলেন, জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,দেশ ও জনগনের কল্যানে তার জীবন উৎসর্গ করে গেছেন,স্বাধীনতার ঘোষনা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, দেশ ও জাতির দুর্দিনে রাষ্ট্র পরিচালনা দায়ীত্ব তার উপড় অর্পিত হলে তিনি দক্ষতার সাথে সে দায়ীত্ব পালন করে বিশ্বের দরবারে আমাদেরকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন,সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পুনতা অর্জন করা,শ্রমশক্তি এবং তৈরী পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের পথ সুগম করেছিলেন।


আরও বক্তব্য রাখেন,ফিরোজ কোরাইশী মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চন্চল ,আনিসুর রহমান শামীম,জুয়েল খান,শাখাওয়াত হোসেন সোহাগ, মন্জুর সরকার ,মোঃ কাওসার শামীম, নিয়াজ হাবিব,আসিফ ইকবাল ভূঁইয়া ,হায়াতুননবী রুমেল ,ফয়সাল আহমেদ ,আল আমিন রিয়াজ প্রমূখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব দেওয়ান শফিকুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।