লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর নতুন জেলা গভর্নর হিসেবে ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের আনুষ্ঠানিক যাত্রা

0

ডেস্ক রিপোর্ট, দ্যা বার্তা:

আর্তমানবতার সেবা এবং নেতৃত্বের আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের নতুন জেলা গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট লায়ন নেতা ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ। তিনি ২০২৬-২০২৭ লায়ন বর্ষের জন্য এই দায়িত্ব পালন করবেন।

 

​রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনে আয়োজিত এক ও উৎসবমুখর অনুষ্ঠানে নবনির্বাচিত গভর্নরের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক লায়ন সদস্য উপস্থিত থেকে নতুন গভর্নরকে অভিনন্দন জানান।

 

​এর আগে, গত ৩ জুন ২০blank ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর ৩০তম বার্ষিক কনভেনশনে ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচিত হন এই শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। কনভেনশনের ডেলিগেটস অধিবেশনে মোট ১৮৮ জন ডেলিগেটের মধ্যে ১৮৭ জনই তাঁর পক্ষে প্রত্যক্ষ ভোট প্রদান করেন। পরবর্তীতে চলতি মাসের ৩ থেকে ৭ জুলাই হংকংয়ে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৮তম আন্তর্জাতিক কনভেনশনে গভর্নর হিসেবে শপথ নেন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার।

 

​জেলা গভর্নর হিসেবে নতুন কার্যবর্ষের যাত্রা শুরুতে ডা. খন্দকার মাজহারুল আনোয়ার সংগঠনের চেতনাকে এগিয়ে নিতে সকলের দোয়া, সমর্থন ও সক্রিয় অংশীদারিত্ব কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More