লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর নতুন জেলা গভর্নর হিসেবে ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের আনুষ্ঠানিক যাত্রা
ডেস্ক রিপোর্ট, দ্যা বার্তা:
আর্তমানবতার সেবা এবং নেতৃত্বের আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের নতুন জেলা গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট লায়ন নেতা ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ। তিনি ২০২৬-২০২৭ লায়ন বর্ষের জন্য এই দায়িত্ব পালন করবেন।
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনে আয়োজিত এক ও উৎসবমুখর অনুষ্ঠানে নবনির্বাচিত গভর্নরের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক লায়ন সদস্য উপস্থিত থেকে নতুন গভর্নরকে অভিনন্দন জানান।
এর আগে, গত ৩ জুন ২০blank ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর ৩০তম বার্ষিক কনভেনশনে ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচিত হন এই শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। কনভেনশনের ডেলিগেটস অধিবেশনে মোট ১৮৮ জন ডেলিগেটের মধ্যে ১৮৭ জনই তাঁর পক্ষে প্রত্যক্ষ ভোট প্রদান করেন। পরবর্তীতে চলতি মাসের ৩ থেকে ৭ জুলাই হংকংয়ে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৮তম আন্তর্জাতিক কনভেনশনে গভর্নর হিসেবে শপথ নেন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার।
জেলা গভর্নর হিসেবে নতুন কার্যবর্ষের যাত্রা শুরুতে ডা. খন্দকার মাজহারুল আনোয়ার সংগঠনের চেতনাকে এগিয়ে নিতে সকলের দোয়া, সমর্থন ও সক্রিয় অংশীদারিত্ব কামনা করেছেন।